অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে নির্দেশ হাইকোর্টের

১২ আগস্ট ২০২৪, ০৯:১২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

© ফাইল ফটো

দেশব্যাপী চলাচলকারী অ্যাম্বুলেন্স থেকে কোনো টোল বা খরচ না নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. মনির উদ্দিন। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেন। মনির উদ্দিন বলেন, অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে আগামী ৮ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে ৭ জুলাই সড়ক-মহাসড়ক, সেতু, ফ্লাইওভার, টানেল, ফেরি ও এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স থেকে টোল না নিতে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেন। সেই আবেদনে সাড়া না পাওয়ায় রিট দায়ের করেন মনির উদ্দিন।

সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটন…
  • ১৬ অক্টোবর ২০২৬
অযোগ্য শিক্ষকের অধীন পিএইচডি করলে তত্ত্বাবধায়কের চেয়ে বেশি …
  • ১৬ অক্টোবর ২০২৬
আইসিসির ডিমেরিট পয়েন্ট পাওয়ার পর লর্ডসের পিচই তুলে ফেলল এমস…
  • ১৬ অক্টোবর ২০২৬
জবির আইন অনুষদের ২০ শিক্ষার্থী পেলেন তপন বিহারী নাগ ট্রাস্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬