সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ

১২ আগস্ট ২০২৪, ০৮:০৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে।

মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। © ফাইল ছবি

শেখ হাসিনা সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএফআইইউ-এর নির্দেশনায় বলা হয়েছে, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারী এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হলে আগামী ৩০ দিনের জন্য সেগুলোর লেনদেন স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। অর্থ পাচার নিরোধসংক্রান্ত ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী এ আদেশ দেওয়া হয়।

বিএফআইইউ আরও বলেছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর ২৬(২) ধারা প্রযোজ্য হবে।

এর আগে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী ও ইসিবির চেয়ারম্যান রুকমিলা জামানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (১২ আগস্ট) সব ব্যাংকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। 

ঢাবির হলে ছাত্রদল নেতা আকাশের ‘ঈদ শুভেচ্ছা কার্ড’ বিনিময়
  • ১০ মার্চ ২০২৬
বিএমইউতে এনডিএফের ইফতার, পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের সংবর্ধ…
  • ১০ মার্চ ২০২৬
লঞ্চে কলেজ ছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি,আরেকজনের ৫ …
  • ১০ মার্চ ২০২৬
বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস
  • ১০ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ যোগ্যতায় পরিবর্তন, আবেদনকৃতদের কী হ…
  • ১০ মার্চ ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন শেষ ২০ মার্চ
  • ১০ মার্চ ২০২৬
close