দুর্গাপূজায় তিন দিন ছুটির সুপারিশ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১২ আগস্ট ২০২৪, ০২:১৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন © সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুর্গাপূজার দুই-তিন দিন ছুটি দিলে অসুবিধা কী? ছুটিতো আমরাও উপভোগ করবো, সমস্যা তো নেই। এ বিষয়ে সচিবকে বলেছি।” এ ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমাদের কাজ হলো লোকজনকে সুরক্ষা দেয়া। হিন্দ, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।

এ সময় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা আমার কাজ নয়, উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে।”

ট্যাগ: জাতীয়
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬