আন্দোলনে আহতদের বিনা খরচে চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার সিদ্ধান্ত 

১২ আগস্ট ২০২৪, ১০:২৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM

© সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দমনপীড়নে আহত ছাত্র-জনতাকে বিনা খরচে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার উপদেষ্টা পরিষদের দীর্ঘ বৈঠকে এসব বিষয় ছাড়াও আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন। বৈঠক শেষে আলোচনার বিষয় মানবজমিনকে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোটা সংস্কার এবং একদফা দাবিতে আন্দোলন চলাকালে যেসব ছাত্র-জনতা আহত হয়েছেন তাদের দ্রুত তালিকা করা হবে এবং রাষ্ট্রীয় খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। শহীদ হওয়াদের পরিবারকে সহায়তা দেয়া হবে। 

বাংলাদেশের ছাত্র-জনতার নজিরবিহীন আন্দোলনে সমর্থন করে বিক্ষোভ করার কারণে সংযুক্ত আরব আমিরাত যে ৫৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করে সাজা দেয়া হয়েছে তাদেরকে মুক্ত করতে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশনা দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। প্রয়োজন হলে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে নিজে কথা বলবেন বলে জানিয়েছেন। 

ট্যাগ: আন্দোলন
তা'মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬