৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

১২ আগস্ট ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

৩ দিন ভারী বর্ষণের পূর্বাভাস © সংগৃহীত

আজ সকাল থেকেই সারাদেশে বৃষ্টি শুরু হয়েছে। এরই মধ্যে আগামী তিন দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ভারতের বিহার ভূখণ্ডে উঠে গেছে। এ কারণে বৃষ্টি বেড়ে গেছে। আগামী দু-তিন দিন বৃষ্টি কমে গিয়ে আবারও বাড়তে পারে।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) একই সময় পর্যন্ত রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এ বৃষ্টি আরও দুই-তিন দিন থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হতে থাকবে। গত কয়েক দিনে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হয়েছে। এবার উত্তরাঞ্চলে বৃষ্টি ছড়িয়ে পড়বে। তবে উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যা টানা কয়েক দিন অব্যাহত থাকতে পারে, যোগ করেন হাফিজুর রহমান।

চলতি মাসের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ কারণে ওই সময়গুলোয় বৃষ্টি বেড়ে যেতে পারে। উত্তর মধ্যাঞ্চলে দু-তিন দিন ও সারা দেশে তিন-চার দিন বজ্রসহ ঝড় হতে পারে। এই মাসে রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। আর বিক্ষিপ্তভাবে দেশের কয়েকটি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close