মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস যেভাবে গেল নাহিদ ও আসিফের

১১ আগস্ট ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া

নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া © সংগৃহীত

দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়ার প্রথম কর্মদিবস ছিল আজ। রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে এসে প্রথমে কর্মকর্তাদের বঞ্চনার কথা শুনেন এই দুইজন।

আসিফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে, আর নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে আসেন। এ সময় মন্ত্রণালয়ের সচিবদের নেতৃত্বে অন্য কর্মকর্তারা তাদের স্বাগত জানান। 

দুপুর ১২টায় প্রধান বিচারপতিসহ নতুন কয়েকজন উপদেষ্টার শপথ অনুষ্ঠানের কারণে দফতর ছেড়ে বঙ্গভবনে চলে যাওয়ার চেষ্টা করছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তাকে আরও কিছুক্ষণ ধরে রেখে ছবি তোলার জন্য ও ফুল দেয়ার চেষ্টা করেন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. মুশফিকুর রহমান নতুন উপদেষ্টাকে নিয়ে বঙ্গভবনের দিকে যান।

এদিকে নিজ দফতরে বসে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় ১৩ ও ১৫তম ব্যাচের বিভিন্ন দফতরের কয়েকজন কর্মকর্তা উপদেষ্টাদের নিজেদের বঞ্চনার কথা শোনান। এ সময় আফিসের চোখ অশ্রুসজল হয়ে ওঠে।

পরে আসিফ সাংবাদিকদের বলেন, ‘দেশ একটি কঠিন সময় পার করছে। এখন আমাদের কাছে অগ্রাধিকার হচ্ছে জাতীয়ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সচিবালয়ে এসেও তাই দেখতে পাচ্ছি। আজ সচিবালয়ে এসে কর্মকর্তাদের মধ্যে উদ্দীপনা দেখে অনেক ভালো লাগছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে। আমরা এটার নাম জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করতে চাই। যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িয়ে আছে। সহস্র ছাত্র-জনতা মারা গেছে। এর সঙ্গে তিনি সরাসরি যুক্ত। এটা প্রতিটি মন্ত্রণালয়েই করা হবে।’

কুবি শিক্ষার্থীকে রক্তাক্তে জড়িত সেই ছাত্রদল নেতার পদ স্থগি…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের ফটকে শেখ মুজিবের ছবি রেখে…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
রোযাদারের জন্য রয়েছে ১০টি মর্যাদা
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
ছাত্রদলের নেতৃত্ব থেকে সংসদে ৮ জন, এবার মন্ত্রিসভায় ঠাঁই চা…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
সাংবাদিকদের হেনস্তা ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপে সুজন…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬