নিয়োগের ১৭ দিনের মাথায় পদত্যাগ বাংলা একাডেমির মহাপরিচালকের

১০ আগস্ট ২০২৪, ০৬:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ AM
মো. হারুন-উর-রশীদ আসকারী

মো. হারুন-উর-রশীদ আসকারী © ফাইল ছবি

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের ১৭ দিনের মাথায় পদত্যাগ করলেন মো. হারুন-উর-রশীদ আসকারী। 

শনিবার (১০ আগস্ট) একাডেমির জনসংযোগ উপবিভাগের উপ-পরিচালক নার্গিস সানজিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিগত ২৪ জুলাই তাঁর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাঁকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে এই নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মো. হারুন-উর-রশীদ আসকারী ১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে তিনি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তাঁর প্রবন্ধ ও বেশ কয়েকটি বই আছে।

অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর আগে বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা।

সরকারি-বেসরকারি হাসপাতাল-মেডিকেলের লাইব্রেরিতে তিনটি বই রাখ…
  • ১৬ অক্টোবর ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬