ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম

১০ আগস্ট ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
মো. আশফাকুল ইসলাম

মো. আশফাকুল ইসলাম © ফাইল ফটো

প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেছেন ওবায়দুল হাসান। আর স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হতে যাচ্ছেন মো. আশফাকুল ইসলাম। আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে আইন মন্ত্রণালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন। কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।

বিচারপতি আশফাকুল ইসলাম আইনজীবীদের নিয়ন্ত্রক ও তদারক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আশফাকুল ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে ১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তারা পিতার নাম এ কে এম নূরুল ইসলাম, মাতা জাহানারা আরজু।

সরকারি-বেসরকারি হাসপাতাল-মেডিকেলের লাইব্রেরিতে তিনটি বই রাখ…
  • ১৬ অক্টোবর ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬