শিক্ষার্থী হত্যার বিচারসহ আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ৫ সিদ্ধান্ত

১০ আগস্ট ২০২৪, ০২:৪২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
প্রথম দিন কর্মস্থলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

প্রথম দিন কর্মস্থলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল © সংগৃহীত

প্রথম দিন কর্মস্থলে যোগ দিয়ে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকে ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তগুলো হলো- জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

এছাড়াও শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নাম্বারে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হবে।

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পিপার স্প্রে: জগলুল পা…
  • ০৬ আগস্ট ২০২৬
জাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের অনুষ্ঠানে দাওয়াত পায়নি ছাত্রসং…
  • ০৬ আগস্ট ২০২৬
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৮ পদে চাকরি, আবেদন ৩ সে…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে সক্রিয় কিছু শিক্ষক, আইনানুগ ব্যবস্থা ন…
  • ০৬ আগস্ট ২০২৬
সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় একার লড়াইয়ে সেঞ্চুরি মিরাজের
  • ০৬ আগস্ট ২০২৬
যে কারণে মাথায় হেলমেট পরে ঢাকা আলিয়ায়, ব্যাখ্যা দিলেন নয়ন
  • ০৬ আগস্ট ২০২৬