রোববার দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

১০ আগস্ট ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমেদ © ফাইল ছবি

দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১০ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। রোববার বেলা ২টায় সালাহউদ্দিন আহমেদের দিল্লি থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে বলে জানান শায়রুল কবির খান।

সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে ‘নিখোঁজ’ হন। তখন তিনি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব। দলের পক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন তিনি। 

সালাহউদ্দিন নিখোঁজ হওয়ার পর তাঁর ঘনিষ্ঠজনেরা তখন অভিযোগ করেন, তাঁকে গুম করা হয়েছে। দুই মাস পর ১১ মে মেঘালয়ের শিলং পুলিশ সালাহউদ্দিনকে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে। ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তাঁকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ। সে বছরের ২২ জুলাই এসংক্রান্ত মামলায় তাঁর বিচার শুরু হয়। প্রায় সাড়ে সাত বছর বিভিন্ন পর্যায়ে মামলাটি চলার পর ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি মেঘালয়ের শিলং জজ কোর্ট এক রায়ে তাঁকে খালাস দেন।

ট্যাগ: বিএনপি
সরকারি-বেসরকারি হাসপাতাল-মেডিকেলের লাইব্রেরিতে তিনটি বই রাখ…
  • ১৬ অক্টোবর ২০২৬
‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গরুভোজে শিক্ষার্থীদের উপচে পড়া ভি…
  • ১৬ অক্টোবর ২০২৬
যে তিন পেশার সামনে টিকতে পারবে না এআই
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মাছ চোর সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
হোচিমিনের শাস্তির দাবি বিএনপিপন্থী নার্স সংগঠনের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য
  • ১৬ অক্টোবর ২০২৬