ঢাকার বাইরে থাকায় শপথ নেননি ৩ উপদেষ্টা

০৮ আগস্ট ২০২৪, ১০:০৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
ঢাকার বাইরে থাকায় শপথ নেননি ৩ উপদেষ্টা

ঢাকার বাইরে থাকায় শপথ নেননি ৩ উপদেষ্টা © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে ঢাকার বাইরে থাকায় উপদেষ্টার শপথ নেননি তিনজন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তারা হলেন- বিধান রঞ্জন রায় (চিকিৎসক), ফারুক-ই-আজম (বীর প্রতীক) ও সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত)।

অনুষ্ঠান শুরুর আগে ছাত্রদের অভ্যুত্থানে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। এরপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬
ট্রাম্পের আপত্তির মুখে নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প…
  • ১৬ অক্টোবর ২০২৬