সুশাসন প্রতিষ্ঠা করাই এ সরকারের মূল উদ্দেশ্য: সৈয়দা রিজওয়ানা হাসান

০৮ আগস্ট ২০২৪, ০৯:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান © সংগৃহীত

মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা ও সুশাসন প্রতিষ্ঠা করাই হবে সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি।

বঙ্গভবনের দরবার হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূর করা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করা। 

বঙ্গভবনের দরবার হলে সম্ভাব্য উপদেষ্টাদের মধ্যে সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়াও সালেহ উদ্দিন আহমেদ, হাসান আরিফ, তৌহিদ হোসেন, আদিলুর রহমান খান, আ.ফ.ম খালিদ হাসান ও আসিফ মাহমুদ উপস্থিত হয়েছেন। তাঁরা উপদেষ্টাদের নির্ধারিত আসনে বসেছেন।

বঙ্গভবনের দরবার হলে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের নেতারা উপস্থিত হয়েছে। এ ছাড়া মোজাহিদুল ইসলাম সেলিম, কাদের সিদ্দিকীও রয়েছেন। তবে আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। দেখা যায়নি আওয়ামীপন্থী পেশাজীবী কোনো নেতাকে। তবে বিএনপিপন্থী পেশাজীবী অনেক নেতা উপস্থিত আছেন। আছেন সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকেরা।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬