জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন নতুন আইজিপি

০৭ আগস্ট ২০২৪, ০১:২৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM

© সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) বিকেল ৩টায় পুলিশ সদর দপ্তরে তিনি ব্রিফিং করবেন। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা পুলিশ সুপার ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট পদে কর্মরত। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়।

মঙ্গলবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়। এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথের সই রয়েছে।

ট্যাগ: পুলিশ
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬