পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

০৭ আগস্ট ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা

পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ঘোষণা © সংগৃহীত

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করবে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

বুধবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্য গতকাল মঙ্গলবার সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠকে মিলিত হন।

সমিতির বর্তমান কার্যনিবাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছে। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধঃস্তন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে বর্তমান কার্যনিবাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি প্রাচীনতম সংগঠন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এ সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে।

ট্যাগ: জাতীয়
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬