শেখ রেহেনা বা তার সন্তানদেরও রাজনীতিতে আসার সম্ভাবনা নেই: জয়

০৭ আগস্ট ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর মন খারাপ শেখ হাসিনার। তিনি খুবই দুঃখিত ও মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, শেখ রেহানা কিংবা তার দুই সন্তান কারোরই আর বাংলাদেশের রাজনীতিতে আসার সম্ভাবনা নেই। আওয়ামী লীগের দায়িত্বে কে থাকবেন তা নির্ধারণ করা আমাদের দায়িত্ব নয়।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জয় বলেন, শেখ রেহানা, তার দুই সন্তান অথবা আমার আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন। তার মার্কিন ভিসা বাতিল হওয়ার বিষয়টি গুজব।

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে গত সোমবার ভারতে পারি জমান শেখ হাসিনা। তিনি এখন ভারতের রাজধানী দিল্লীতে আছেন। দিল্লীতে বসবাসরত তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তার সঙ্গে আছেন বলেও জানিয়েছেন জয়।

জয় দাবি করেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে (রোববার)। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান৷ তবে যখন তারা ঐ গণভবনের দিকে মার্চ করা শুরু করলো। তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই। তোমার এখনই বেরিয়ে যেতে হবে। তবে সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন।

আরও পড়ুন: দেশ চালানো সহজ নয়, দেখি ড. ইউনূস কেমন চালান: জয়

জয় আরও বলেন, তিনি (শেখ হাসিনা) দুঃখিত যে দেশের জন্য এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে–এটা আমরা কল্পনা করতে পারিনি।

আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এমন শঙ্কা আছে বলে জানিয়ে জয় বলেন, দেশের মানুষের জন্য এত কাজ করেও শেখ পরিবারের সঙ্গে বাংলাদেশের মানুষের এমন আচরণ নিয়ে কিছুই বলার নেই।

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ এপ্রিল ২০২৬
জাবি শিক্ষার্থীকে ধাক্কার অভিযোগে রাজধানী পরিবহনের ৯ বাস আটক
  • ১৬ এপ্রিল ২০২৬
সেই কবির হোসেন একজন প্রান্তিক কৃষক ও বর্গাচাষী: সরকারের দুই…
  • ১৬ এপ্রিল ২০২৬
বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন…
  • ১৬ এপ্রিল ২০২৬
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প
  • ১৬ এপ্রিল ২০২৬
রুটিন নিয়ে ছড়িয়ে পড়া শিক্ষামন্ত্রীর বক্তব্যটি ‘গুজব’
  • ১৬ এপ্রিল ২০২৬