মন খারাপ শেখ হাসিনার

০৭ আগস্ট ২০২৪, ০৬:৫৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
মন খারাপ শেখ হাসিনার

মন খারাপ শেখ হাসিনার © সংগৃহীত

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর মন খারাপ শেখ হাসিনার। তিনি খুবই দুঃখিত ও মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত অবস্থায় আছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগকে দেয়া এক লাইভ সাক্ষাৎকারে এ তথ্য জানান জয়। সংবাদকর্মী আরাফাতুল ইসলাম সাক্ষাৎকার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শেখ হাসিনা এখন ভারতের রাজধানী দিল্লীতে আছেন। দিল্লীতে বসবাসরত তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তার সঙ্গে আছেন বলেও জানিয়েছেন জয়।

সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) ভালো আছেন তবে উনার মন খারাপ, যেই দেশের জন্য উনার বাবা জান দিয়েছে, পুরো পরিবার জান দিয়েছে, তিনি জেল খেটেছেন, সেই দেশের মানুষ তার ওপর আক্রমণ করতে যাবে তা আমরা কল্পনাও করিনি।

আরও পড়ুন: ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত

তিনি আরও বলেন, এটাকে গণতান্ত্রিক আন্দোলন বলা হচ্ছে কিন্ত জ্বালাও পোড়াও করা, পুলিশের ওপর আক্রমণ করা, প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ করা, তার বাড়ি ভাঙচুর করা-এটাতো আন্দোলন না, এটা মব, এটা সন্ত্রাস।

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬