‘আওয়াজ উডা’ গায়ক হান্নানের মুক্তি

০৬ আগস্ট ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘আওয়াজ উডা’ গেয়ে পরিচিতি পাওয়া তরুণ র‍্যাপার হান্নান মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে মুক্তি দিয়েছে। 

গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকা থেকে হান্নানকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা-পুলিশ। আদালতে তোলার পর তাঁকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গতকাল সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দীকে মুক্তি দেওয়া হবে।’

রাষ্ট্রপতির ঘোষণার পরদিন হান্নানকে মুক্তি দিল আদালত। ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ প্রকাশের পর দেশজুড়ে পরিচিতি পেয়েছেন নারায়ণগঞ্জের এই র‍্যাপার। প্রতিবাদের গানটি লিখেছেনও তিনি।

হান্নানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠন আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি)। ঢাকার নির্মাতা, সংগীতশিল্পী ও অভিনয়শিল্পীদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকী, মাসুদ হাসান উজ্জ্বল, প্রবর রিপন, সোহেল মণ্ডল, সুমী, জেফার রহমান, ইমতিয়াজ বর্ষণ, খায়রুল বাসারসহ আরও অনেকে সোচ্চার হয়েছেন।

ট্যাগ: গায়ক
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
দেশে এনসিপি করতেন সাবেক ছাত্রলীগ নেতা, বিদেশে গিয়ে পদত্যাগ …
  • ১৬ অক্টোবর ২০২৬