মুক্তি পেলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

০৬ আগস্ট ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
মুক্তি পেলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার

মুক্তি পেলেন জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার © ফাই

মুক্তি পেলেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি গোলাম মিয়া পরওয়ার। মঙ্গলবার (৬ আগস্ট) পৌনে ৬ টার দিকে ঢাকা কেন্দীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন তিনি। এ সময় দলটির নেতাকর্মীরা মুক্তিপ্রাপ্তদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।

এরআগে মঙ্গলবার (৬ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। 

এছাড়াও ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রয়েছেন।

মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে:…
  • ০৭ এপ্রিল ২০২৬
কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
close