বিমানবন্দরে আটকে দেওয়া হলো হাছান মাহমুদকে

০৬ আগস্ট ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

পতন হওয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটকে দেওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র। আগের দিন দুপুরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করেন।

শেখ হাসিনার দেশত্যাগের আগে অনেক মন্ত্রীও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালান। যারা যেতে পারেননি, তারাও চেষ্টা চালাচ্ছেন। এদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।

শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬
ক্যানসারের সঙ্গে লড়ছেন বেরোবি শিক্ষার্থী বৃষ্টি, চিকিৎসায় প…
  • ১৬ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬