আসিফ মাহতাবের জামিন

০৬ আগস্ট ২০২৪, ০২:১৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
আসিফ মাহতাবের জামিন

আসিফ মাহতাবের জামিন © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত তার জামিন মঞ্জুর করেন।

আসিফ মাহতাবের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, আজ আসিফ মাহতাবের জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজই তিনি কারামুক্ত হবেন বলে প্রত্যাশা করছি।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। মামলাটিতে সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ মামলায় গত ২৯ জুলাই তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে গত ৩ আগস্ট কারাগারে পাঠানো হয়।

ট্যাগ: জাতীয়
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬