বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব বৈষম্যবিরোধী আন্দোলনের

০৬ আগস্ট ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার

সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার © ভিডিও থেকে সংগৃহীত

আজ বিকেল ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কেরা। আজ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন। 

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, বাকি সমন্বয়ক ও রাষ্ট্রের বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা দেবেন। এর জন্য আজ রাতেই একটি লিয়াজোঁ কমিটি করে সেটি গণমাধ্যমকে জানানো হবে। 

তিনি জানান, ছাত্র–জনতার সম্মতিতে প্রস্তাবিত রূপরেখার বাইরে সেনা সমর্থিত বা অন্য কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠিত কোনো অন্তর্বর্তীকালীন সরকার তাঁরা মেনে নেবেন না। আর এই জনসম্মতির সরকার গঠনের আগে পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। 

আরও পড়ুন: ড. ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব

শেখ হাসিনার দেশ ছাড়ার খবর প্রকাশের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে ছাত্র–জনতাকে সজাগ থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মধ্যে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করে পুরো গণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করতে পারে। এই দুষ্কৃতকারীদের সবাই মিলে প্রতিহত করার আহ্বান জানান তিনি। 

গত কয়েক দিনের গণ-আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে এই সমন্বয়ক বলেন, হতাহতদের যথাযথ মর্যাদা ও সহায়তার ব্যবস্থা তাঁরা করবেন। তাঁরা চান একটি বৈষম্যমুক্ত সরকার।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬