ড. ইউনূসকে প্রধান করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব

০৬ আগস্ট ২০২৪, ০৪:২২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে ড. ইউনূস সম্মত হয়েছেন বলেও তারা জানিয়েছেন।

আজ মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সংগঠিত শিক্ষার্থীদের এ মঞ্চের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। ভিডিওতে নাহিদ ও আসিফ ছাড়াও আরও একজন সমন্বয়ককে দেখা যায়। 

ভিডিও বার্তায় জানানো হয়, অন্তবর্তী সরকারের জন্য ২৪ ঘন্টা সময় নিলেও দেশের বিভিন্ন স্থানে সহিংসতাপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে। আজ মঙ্গলবার সকালে সরকারের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে। মঙ্গলবার সকালের মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি আহবান জানান। 

নাহিদ বলেন, ছাত্র জনতার প্রস্তাবের বাইরে অন্য কোনো ধরণের সরকার মেনে নেওয়া হবে না। সেনা শাসিত বা  সমর্থিত সরকার বা ফ্যাসিবাদীদের বি টিমের সরকার আমরা মেনে নেব না। কোনো গনবিরোধী সরকার মেনে নেওয়া হবে। ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত সরকারকে অবিলম্বে বাস্তবায়িত করতে হবে। 

দেখুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও ঘোষণা

তিনি আরও বলেন, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে তা দূর করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আহবান জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য মুক্তিকামী ছাত্রজনতাও রাজপথে থাকবে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলনরতদের রাস্তায় থাকার আহবান জানান তিনি। 

ওসমান হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে ১১ দিনের রিমান্ডে ন…
  • ২৭ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন রোমানিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্ত…
  • ২৭ মার্চ ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
  • ২৭ মার্চ ২০২৬
দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৭ মার্চ ২০২৬
ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস
  • ২৭ মার্চ ২০২৬
একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি কীভাবে দেশে ফেরত গি…
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence