পুড়ে যাওয়া আ.লীগ নেতার বাড়িতে ছয় শিক্ষার্থীর লাশ!

০৬ আগস্ট ২০২৪, ০৯:৩২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
আওয়ামী লীগ নেতার বাড়ি

আওয়ামী লীগ নেতার বাড়ি © সংগৃহীত

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) এলাকার বাসা থেকে অজ্ঞাত ৬ জনের দগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার চার তলার একটি কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করে। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এর আগে বিকেলের দিকে বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তবে সেসময় বাড়িতে ওই আওয়ামী লীগ নেতা বা তার পরিবারের কেউ ছিলেন না। 

এদিকে গতকাল লালমনিরহাট শহরের মিশনমোড়ে  বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেয়া ছয় শিক্ষার্থী বিকেল থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। আন্দোলন শেষে মিশনমোড় থেকে কয়েক হাজার আন্দোলনকারী একটি মিছিল বের করে। মিছিলটি থানা রোডের শহীদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত বাড়িটিতে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিখোঁজদের পরিবার সেনাসদস্যদের সহায়তায় রাতে বাড়িটিতে গিয়ে লাশগুলো দেখতে পায়। পরিবারের ধারণা লাশগুলো তাদের নিখোঁজ সন্তানদের হতে পারে। ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান বলেন, খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। পরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬