খালেদা জিয়ার মুক্তি যে কোনো সময়

০৫ আগস্ট ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM

© ফাইল ফটো

যে কোনো সময় মুক্তি পেতে পারেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এ তথ্য জানান।

আজ সোমবার (৫ আগস্ট) রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শফিকুর রহমান এ তথ্য জানান।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সংসদ বিলুপ্ত, গত জুলাই থেকে যারা মারা গেছেন তাদের নিয়ে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এ সময়ে যারা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬