দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন খালেদা জিয়া

০৫ আগস্ট ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM

© ফাইল ফটো

দেশের বিরাজমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। 

এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই থেকে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। দুই–এক দিনের মধ্যে তাঁর বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর বিকেলে দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বৈঠকে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অংশ নেন। 

বৈঠকের পর শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেন সেনাপ্রধান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথাও বলেন তিনি।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬