বাংলাদেশের সঙ্গে ভারতের রেল যোগাযোগ বন্ধ

০৫ আগস্ট ২০২৪, ০৭:০৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM

© সংগৃহীত

সারা দেশে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশত্যাগের পরই বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে দেয় ভারত। সোমবার (৫ আগস্ট) বিকালে ভারতীয় রেলওয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে রয়টার্স ও ইকোনোমিক টাইমস।

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এগুলো হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস।

ট্রেনগুলো চলাচল বন্ধের কথা জানানো হলেও কখন চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সেই সুযোগ পাননি।

ট্যাগ: ভারত
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬