পলকের বাসায় ভাঙচুর করে মালামাল লুট

০৫ আগস্ট ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫১ AM
জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ছবি

নাটোরের সিংড়ায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এসময় বাড়িতে থাকা মালামাল লুট করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় সিংড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের বাসায়ও ভাঙচুর করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামের বাসা, অপর যুগ্ম সম্পাদক রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তহিদুল ইসলামের বাসা ও কার্যালয় ভাঙচুর করে তারা।

সাবেক প্রতিমন্ত্রী পলকের বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। শহরে পলকের ছবি সম্বলিত সাইনবোর্ডও ভাঙচুর করে শত শত বিক্ষুব্ধ জনতা।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬