মাইকে ঘোষণা দিয়ে বাড্ডা থানায় হামলা, জনরোষ থেকে বাঁচতে এলোপাতাড়ি গুলি

০৫ আগস্ট ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
বাড্ডা থানা

বাড্ডা থানা © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে উত্তেজিত জনতা রাজধানীর বাড্ডা থানায় আক্রমণ করেছে। এ সময় জনরোষ থেকে বাঁচতে একের পর এক গুলি ছুড়ছে পুলিশ। হামলা ও গুলির ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) থেমে থেমে সংঘর্ষ চলছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ডিআইটি প্রজেক্ট এলাকায় অবস্থিত বাড্ডা থানার চতুর্দিক থেকেই স্থানীয় এলাকাবাসী ও আন্দোলনকারীরা ঘিরে রেখেছেন। এমন পরিস্থিতিতে থানায় আটকেপড়া পুলিশ সদস্যরা কোনোদিকেই বের হতে পারছেন না। ফলে ভেতর থেকে ওসির নেতৃত্বে গুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। একই সঙ্গে আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মুহুর্মুহু ইটপাটকেল ছুড়ছেন।

স্থানীয়রা বলছেন, বাড্ডা থানার পুলিশ এতদিন স্থানীয় এলাকাবাসীকে খুবই অত্যাচার নির্যাতন করেছে। এখন সরকার ক্ষমতা ছাড়লেও তারা মানুষের কাছে আত্মসমর্পণ করছে না বরং মানুষকে গুলি করছে।

সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence