কোথায় আছেন এমপি-মন্ত্রীরা?

০৫ আগস্ট ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM

© টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকা ছাত্রজনতার ঢল নেমেছে। এ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে যাওয়ার পর কোনো মন্ত্রী-এমপির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এছাড়া, দ্বাদশ জাতীয় সংসদের বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্যদের ফোনেও পাওয়া যাচ্ছে না।

আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। তবে, তার সঙ্গে কোনো মন্ত্রী কিংবা এমপি ছিল না। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। 

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে গঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিকেল ৪টায় জনগণের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আন্দোলনরত ছাত্র-জনতাকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬