জানা গেল দেশ ছেড়ে কোথায় গেলেন শেখ হাসিনা

০৫ আগস্ট ২০২৪, ০৩:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
শেখ হাসিনা ও শেখ রেহানা

শেখ হাসিনা ও শেখ রেহানা © সংগৃহীত

বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। আজ সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তাঁরা রাজধানী ছেড়েছেন। একটি সূত্রের বরাত জানা গেছে, শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহন করা হেলিকপ্টারটি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা তার ছোট বোনকে নিয়ে গণভবন থেকে নিরাপদে বাংলাদেশ ছেড়েছেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ না হওয়ায় আগেই দেশ ছাড়েন শেখ হাসিনা।

এদিকে এদিন বিকেল ৩টার দিকে গণভবন দখলে নিয়েছে ছাত্র-জনতার ঢল। ইতোমধ্যে সব বাধা পেরিয়ে গণভবনের অভ্যন্তরে ঢুকে পড়েছেন হাজারো মানুষ।

সব বাধা উপেক্ষা করে গণভবনে প্রবেশ করেছে সাধারণ মানুষ। সোমবার বেলা ৩টায় উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করেন সাধারণ মানুষ। এর আগে গণভবনের সব নিরাপত্তা তুলে নেওয়া হয়।

এদিকে গণভবনে ঢুকে সাধারণ মানুষকে সেখানকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে। এ সময় কারো হাতে চেয়ার-ফ্যান, কারো হাতে মাছ-মাংস মুরগীও দেখা গেছে।

ট্যাগ: জাতীয়
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬