সাধারণ মানুষের দখলে গণভবন

০৫ আগস্ট ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
গণভবন

গণভবন

সব বাধা উপেক্ষা করে গণভবনে প্রবেশ করেছে সাধারণ মানুষ। সোমবার বেলা ৩টায় উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করেন সাধারণ মানুষ।

এর আগে গণভবনের সব নিরাপত্তা তুলে নেওয়া হয়।

এদিকে গণভবনে ঢুকে সাধারণ মানুষকে সেখানকার বিভিন্ন জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে। এ সময় কারো হাতে চেয়ার-ফ্যান, কারো হাতে মাছ-মাংস মুরগীও দেখা গেছে।

এর আগে সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬