মোবাইল ইন্টারনেট চালু

০৫ আগস্ট ২০২৪, ০২:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
মোবাইল ইন্টারনেট চালু

মোবাইল ইন্টারনেট চালু © সংগৃহীত

একদিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। আজ সোমবার (৫ আগস্ট) ২টার পর মোবাইল ইন্টারনেট করা চালু হয়েছে। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। সোমবার (৫ আগস্ট) দেড়টার দিকে নেট সচল হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ইন্টারনেট শাটডাউন করা হয়। সোমবার বেলা সোয়া ১টার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র। 

এর আগে গতকাল সাত দিনের মাথায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১২টার পর সরকারি একটি সংস্থার নির্দেশে ফোর–জি সেবা বন্ধ করা হয়। শনিবার সংস্থাটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ থাকবে। ফোর–জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু–জির মাধ্যমে কথা বলা যায়।

কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। 

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close