সেনাপ্রধানের সঙ্গে সব দলের নেতাদের বৈঠক চলছে

০৫ আগস্ট ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
এক দফা দাবিতে অবস্থান ছাত্র জনতার

এক দফা দাবিতে অবস্থান ছাত্র জনতার © ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ৩টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুর ২টায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল। এখন তিনি দেশের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করছেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও রয়েছেন।

আইএসপিআর বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

এদিকে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন: সেনাপ্রধানের ভাষণের সময় ১ ঘণ্টা পিছিয়ে দুপুর ৩টায়

অন্যদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত (৫-৭ আগস্ট) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সারাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে রোববার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সাক্ষাৎ
  • ২০ এপ্রিল ২০২৬
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬