সেনাপ্রধানের ভাষণের সময় ১ ঘণ্টা পিছিয়ে দুপুর ৩টায়

০৫ আগস্ট ২০২৪, ০২:১৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
জেনারেল ওয়াকার-উজ-জামান

জেনারেল ওয়াকার-উজ-জামান © ফাইল ছবি

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ৩টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুর ২টায় তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

আইএসপিআর বলেছে, সে সময় পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

এদিকে রবিবার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে।

আরও পড়ুন: শাহবাগ মোড় অবরোধ আন্দোলনকারীদের 

অন্যদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত (৫-৭ আগস্ট) তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে সারাদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে রোববার জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারাদেশে সরকার সমর্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লার ইলিয়টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬