দুই ঘণ্টা পর ব্রডব্যান্ডে ফিরেছে ইন্টারনেট

০৫ আগস্ট ২০২৪, ০২:০০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
দুই ঘণ্টা পর ব্রডব্যান্ডে ফিরেছে ইন্টারনেট

দুই ঘণ্টা পর ব্রডব্যান্ডে ফিরেছে ইন্টারনেট © সংগৃহীত

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। সোমবার (৫ আগস্ট) দেড়টার দিকে নেট সচল হয়েছে। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ইন্টারনেট শাটডাউন করা হয়। 

ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। এছাড়া ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ফোরজি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

এর আগে সাত দিনের মাথায় ফের গতকাল রোববার ফোর–জি নেটওয়ার্ক ফের বন্ধ করা হয়। দুপুর ১২টার পর সরকারের একটি সংস্থার নির্দেশে ফোর–জি সেবা বন্ধ করা হয়। শনিবার সংস্থাটি বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ থাকবে। ফোর–জি বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না। তখন শুধু টু–জির মাধ্যমে কথা বলা যায়।

কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়।

রাবি ক্যাম্পাসে শিশির মনিরকে লাল কার্ড দেখালেন একদল শিক্ষার…
  • ০৬ এপ্রিল ২০২৬
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ৩ জেলায় অভিযান তিতাসের
  • ০৬ এপ্রিল ২০২৬
ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬