অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ

০৫ আগস্ট ২০২৪, ১২:৩৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
অনির্দিষ্টকালের জন্য সবধরনের ট্রেন চলাচল বন্ধ

অনির্দিষ্টকালের জন্য সবধরনের ট্রেন চলাচল বন্ধ © সংগৃহীত

রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয়েছে। এদিকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। 

রবিবার (৪ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।” এরআগে গতকাল ৪ আগস্টও সকল প্রকার ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ১৪ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয় গত বৃহস্পতিবার। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুন: ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সংহতি হেফাজতে ইসলামের

এর আগে গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্যাগ: জাতীয়
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬
‘অলিখিত ফাইনাল’ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
  • ২৩ এপ্রিল ২০২৬
বড় দুঃসংবাদ পেল বার্সেলোনা
  • ২৩ এপ্রিল ২০২৬
‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬