সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাড়িতে হামলা-ভাঙচুর

০৪ আগস্ট ২০২৪, ১০:১০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM

© সংগৃহীত

সরকারপতনের এক দফা দাবিতে অসহযোগের মধ্যে চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. দীপু মনির বাসভবনে হামলা হয়েছে।

আজ রবিবার দুপুর ২টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় তার বাসভবনের সামনে বিএনপি-জামায়াত কর্মীরা জড়ো হয়ে এই হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ওই ভবনের নিচে দৈনিক চাঁদপুর বার্তা নামের স্থানীয় একটি পত্রিকার কার্যালয় রয়েছে। ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারি বলেন, বিএনপি-জামায়াত কর্মীরা ভবনের নিচে থাকা কয়েকটি মোটর সাইকেল ও ভবনের পাইপ ভাঙচুর করে।

তারা দৈনিক চাঁদপুর বার্তার কার্যালয়েও হামলা চালায় অফিসের জানালার কাচ ভাঙচুর করে বলে জানান শহীদ পাটোয়ারি।

ঘটনার সময় সমাজকল্যাণ ডা. দীপু মনি ঢাকায় ছিলেন। তবে তার স্বজনরা বাড়িতে ছিলেন বলে দলের কর্মীরা জানিয়েছেন।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬