বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বকুলের বাড়িতে ভাঙচুর-আগুন

০৪ আগস্ট ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
রকিবুল ইসলাম বকুল

রকিবুল ইসলাম বকুল © ফাইল ফটো

খুলনার খালিশপুরে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধ্যায় এ হামলা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। 

এদিকে, সন্ধ্যার পর নগরীর খালিশপুর থানা ও ১৫নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের খুলনার বাড়ি ভাঙচুর,আগুন ও ব্যাপক লুটপাট করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিএনপির মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলনা থেকে বিতাড়িত হয়ে খালিশপুরে বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর ও অফিসে তাণ্ডব চালাচ্ছে।

তবে আওয়ামী লীগ নেতারা ভাংচুরের বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬