শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরতে সরকারি প্রেস বিজ্ঞপ্তি

০৪ আগস্ট ২০২৪, ০৭:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন জায়গায় ‘জঙ্গি হামলা’ হচ্ছে জানিয়ে সতর্ক করেছে সরকার।

আজ রবিবার সংঘাতে মানুষের প্রাণহানির মধ্যে এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।

এতে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে শেষ পর্যন্ত সরকার পতনের ডাক ও অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে।

অসহযোগে সমর্থন দিয়েছে বিএনপিও। শিক্ষার্থীদের কর্মসূচিতে রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণও চোখে পড়ার মত। অন্যদিকে, আজ ঘোষণা দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোও। 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬