থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

০৪ আগস্ট ২০২৪, ০৬:৪৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
শিক্ষার্থীদের আন্দোলনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ছিল পুলিশের সদস্যরা

শিক্ষার্থীদের আন্দোলনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ছিল পুলিশের সদস্যরা © ফাইল ছবি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা করে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা। রবিবার (৪ আগস্ট) এক দফা দাবিতে আন্দোলনরতরা তাদের পিটিয়ে হত্যা করেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার (৩ আগস্ট) সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে। একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন: লাইভ: চলছে এক দফা আন্দোলন, সারাদেশে নিহত ৪৪

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নামে ছাত্র-জনতা। এতে ছাত্র-জনতার সাথে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় সারাদেশে ৫০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে। 

একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬