বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

০৪ আগস্ট ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে। কাউকে দমানো বা থামানোর জন্য নয়। মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতাকারীরা। রবিবার (৪ আগস্ট) গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের টানেলে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। 

তিনি বলেন,পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায় আওয়ামী লীগ। তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে। সরকার সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে। এই সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও একাত্মতা ঘোষণা করেছে। 

মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আলাপ আলোচনার মাধ্যম শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চাই। সন্ত্রাসীদের দমনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবনে আজকে নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছে।

এর আগে নিরাপত্তা কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা, সচিব, সেনা, নৌ, বিমান, পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফোর্সেস ইন্টিলিজেন্স ও এনএসআই প্রধানসহ কমিটির মোট ২৯ সদস্য উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬
জাহাজ জব্দের পর মার্কিন ‘জলদস্যুতার’ তীব্র নিন্দা তেহরানের,…
  • ২০ এপ্রিল ২০২৬
গার্মেন্টস কারখানায় গুলি করে কোটি টাকা চাঁদা দাবি, ৪ জন গ্র…
  • ২০ এপ্রিল ২০২৬
ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি ন…
  • ২০ এপ্রিল ২০২৬