সাধারণ ছুটির ঘোষণা আসছে?

০৪ আগস্ট ২০২৪, ০৪:৩১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
সাধারণ ছুটির ঘোষণা আসছে?

সাধারণ ছুটির ঘোষণা আসছে? © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ঘিরে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটছে। সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে। এরই মধ্যে সারা দেশে ফের অনির্দেষ্টকালে জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

কারফিউর কারণে সাধারণ ছুটির ঘোষণা আবারও আসতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। পরিস্থিতি বুঝে বৈঠক করে ছুটির সিদ্ধান্ত নেবে সরকার।

সাধারণ ছুটির বিষয়ে গতকাল শনিবার জনপ্রশানমন্ত্রী বলেছিলেন,‘এটি এখনো আমি জানি না, মানে আমাদের কাছে খবর আসেনি। সিদ্ধান্ত হলে আমরা জানাতে পারব।’

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close