সন্ধ্যা ৬টা থেকে ফের অনির্দিষ্টকালের জন্য কারফিউ

০৪ আগস্ট ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
কারফিউ

কারফিউ © ফাইল ছবি

অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করছে সরকার। আজ (রবিবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে এই সান্ধ্য আইন চলবে।

রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

এদিকে গতকাল (শনিবার) ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। কর্মসূচির সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নেমেছে ছাত্র-জনতা। এতে ছাত্র-জনতার সাথে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যেই ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। 

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। 

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081