বাংলামোটর-কারওয়ান বাজার এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলির শব্দ

০৪ আগস্ট ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
ফাঁকা সড়কের চিত্র

ফাঁকা সড়কের চিত্র © টিডিসি ফটো

রাজধানীর বাংলামোটর ও কারওয়ান বাজার এলাকায় (সোনারগাঁও মোড়) আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এসব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বাংলামোটর ও কারওয়ান বাজার মোড় (সোনারগাঁও মোড়) এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। 

সরেজমিন ঘুরে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলামোটর মোড়ে অবস্থান নেন। অপর দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোনারগাঁও মোড়ে অবস্থান নেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা কারওয়ান বাজারের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা চলছে। দুপুর সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় গুলির শব্দ পাওয়া যাচ্ছিলো। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence