দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়ে গেছে: ফখরুল

০৪ আগস্ট ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়ে গেছে: ফখরুল

দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়ে গেছে: ফখরুল © সংগৃহীত

ছাত্র জনতার চলমান অসহযোগ আন্দোলনে বিএনপির সব নেতাকর্মীকে সর্বাত্মক শরিক হওয়ার আহবান জানিয়ে দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ আগস্ট) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, সরকার ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। সব ভয় দূর করে সরকরের পদত্যাগের দাবিতে জনগণ আজ রাস্তায় নেমেছে। পুরো দেশ আজ সরকারের বিরুদ্ধে একাট্টা। ছাত্র জনতার আন্দোলন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে মন্তব্য করে জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে সেনাবাহিনীসহ দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সরকারী কর্মকর্তা কর্মচারীর আহ্বান জানান ফখরুল।   

এসময় বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, ১৯৫২, ৬৯, ৭১ এর চেয়ে বড় গণঅভ্যুত্থান শুরু হয়েছে সারাদেশে, গণআন্দোলন সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।

১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষিকা হত্যার বিচার দাবিতে ইবিতে মৌন মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন শেষ ১৩ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
খালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
  • ০৭ এপ্রিল ২০২৬
কওমী মাদ্রাসাগুলোকে উপবৃত্তির আওতায় আনতে আবেদন শেষ হচ্ছে আজ
  • ০৭ এপ্রিল ২০২৬
close