কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের করা অভিযোগ সঠিক নয়: নতুন ডিবি প্রধান

০২ আগস্ট ২০২৪, ০৯:৫৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের করা অভিযোগ সঠিক নয়: নতুন ডিবি প্রধান

কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের করা অভিযোগ সঠিক নয়: নতুন ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ‘হেফাজতের নামে আটক’ থাকা অবস্থায় জোর করে মিথ্যা বিবৃতি নেওয়ার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক যে বিবৃতি দিয়েছেন তা সঠিক নয় বলে দাবি করেছেন নতুন দায়িত্ব পাওয়া অতিরিক্ত কমিশনার (ডিবি) মহা. আশরাফুজ্জামান।

শুক্রবার (২ আগস্ট) সকালে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতির পর এ বিষয়ে জানতে চাইলে এ দিন সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা যেসব অভিযোগ নতুন করে বিবৃতিতে উত্থাপন করেছেন তা সঠিক নয়, তারা ৩২ ঘণ্টা অনশনে থাকার বিষয়টিও সঠিক নয়। ডিবি পুলিশ মূলত তাদের নিরাপত্তার স্বার্থেই হেফাজতে নিয়েছিল। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণের পর নিরাপদ মনে করেই পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে নির্যাতন করা হয়নি। জোর-জবরদস্তি করে কোনও কিছুই করা হয়নি।

তিনি বলেন, আপনারা জানেন, আমরা যে কাজটা করি সেটার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আমাদের প্রথম ম্যান্ডেট। যেহেতু তারা বাইরে থাকা অনিরাপদ মনে করেছে, তখন আমরা তাদের হেফাজতে রেখেছি। তারপর পরিস্থিতি যখন স্বাভাবিক মনে হয়েছে, পরিবার ও শিক্ষকরা যখন চেয়েছেন তখন তাদের আমরা ছেড়ে দিয়েছি। কারণ তারা নিরাপদ মনে করেই গেছে।

আশরাফুজ্জামান বলেন, যখন তাদের ছাড়ি তখন ম্যাজিস্ট্রেট  উপস্থিতি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ছিলেন, সঙ্গে ডাক্তাররা উপস্থিত ছিলেন। তারা তাদের (ছয় সমন্বয়ক) স্বাস্থ্যগত পরীক্ষা করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
আনোয়ারায় গ্যাস ও অ্যামোনিয়া সংকটে বন্ধের মুখে ডিএপি সার কার…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
close