পদত্যাগের প্রশ্নে যা জানালেন ওবায়দুল কাদের

০২ আগস্ট ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের © ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি জবাব দেননি ওবায়দুল কাদের।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির একটি হলো—ছাত্র হত্যার দায় নিয়ে সেতুমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ নিজ মন্ত্রণালয় ও দল থেকে পদত্যাগ করতে হবে।

এ প্রসঙ্গ টেনে সংবাদ সম্মেলনে একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করেন, শিক্ষার্থীদের প্রধান দাবি কোটা সংস্কারের। সেটা সরকার মেনে নিয়েছে। এখন তারা ৯ দফা দাবি দিয়েছে। এই ৯ দফার মধ্যে আপনার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগসহ বেশ কয়েকটা দাবি আছে। এ দাবির ব্যাপারে আপনারা কী ভাবছেন?

আরও পড়ুন: নর্থ সাউথের সামনে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখুন, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি আজকেও বলেছি, সরকার অলরেডি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। এতে তিন জন বিচারপতি, জাতিসংঘসহ যেসব দেশ এই তদন্তের ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, আমরা তাদেরও স্বাগত জানিয়েছি। তদন্তকাজে তারাও অংশ নিতে পারে।

তিনি বলেন, এখন কে অপরাধী, কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন, তার কার্যপরিধির আওতার মধ্যে পড়ে। কাজেই এ বিষয়টি সেখানেই থাকবে, সেখানেই সিদ্ধান্ত হবে।

ডিবি কার্যালয়ে থেকে ফিরে কোটা সংস্কার আন্দোলনের ছয়জন সমন্বয়ক ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এ ব্যাপারে সরকার তাদের সঙ্গে কোনও আলোচনা করবে কিনা— সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার কোনও সিদ্ধান্ত নিলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে ১৮৫ টাকা পাওনার জেরে সংঘর্ষ, আহত ৫০
  • ৩১ মার্চ ২০২৬
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ ফেরাতে প্রস্তাব সংস্কৃতি মন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে ৬৪০ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ৩১ মার্চ ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৫ এপ্র…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence