নর্থ সাউথের সামনে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ

০২ আগস্ট ২০২৪, ০২:১৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© টিডিসি ফটো

রাজধানীর বসুন্ধারা আবাসিক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার জুমার নামাজের পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নর্থ সাউথসহ ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

নর্থ সাউথ ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও গ্রিন ইউনিভার্সিটি।

এসময় শিক্ষার্থী কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করে। এ সময় তারা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। 

আন্দোলনকারীরা জানান, আজকে তাদের কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অংকন, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাযা।

এদিকে, বেলা সাড়ে ১১টার পরে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করেছে। বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে তাঁরা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আসে। এ সময় মিছিলে থাকা বেশির ভাগ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল।

বেলা ১১টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় তাদের অনেকেই স্কুলের পোশাক পরেছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে। এতে বলা হয়, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে। দেশের সব স্তরের নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ
  • ০৪ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত সমকাল-ডেইলি স্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিইউবিটিতে ‘ন্যাশনাল ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ ২০২৬’ অনুষ…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগের পরদিনই অধ্যক্ষ জানলেন—তিনি আর পদে নেই
  • ০৪ অক্টোবর ২০২৬
স্ট্রোকের এই লক্ষণগুলো অবহেলা করছেন না তো! জেনে নিন এখনি
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ হাঙ্…
  • ০৪ অক্টোবর ২০২৬