থেমে থেমে আরও ১০ দিন থাকছে বৃষ্টি

০২ আগস্ট ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে থেম থেমে আরও ১০ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২ আগস্ট) সকালে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর চাপে সমুদ্রে সঞ্চালনশিল মেঘমালার কারণে এই বৃষ্টিপাতের সৃষ্টি হয়েছে।

সকাল পর্যন্ত রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া নোয়াখালীতে সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অতিভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কয়েকদিনের টানা বর্ষণে রাজধানীর কোথাও জলাবদ্ধতার সৃষ্টি না হলেও রয়েছে ভোগান্তি।

বৃষ্টিপাত আরও ১০ দিন থেমে থেমে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক জানান, বৃষ্টিপাতের কারণে উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বৃষ্টির আধিক্য কম থাকলেও আবারও বাড়বে।

তিনি আরও জানান, জলীয়বাষ্প ও মৌসুমি লঘুচাপের অশঙ্কা থাকলেও নিম্নচাপ নাও হতে পারে। তবে উত্তর পূর্বাঞ্চলে জলাবদ্ধতা হতে পারে।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬