কারো ওপরেই গুলি করার নির্দেশ ছিল না: তথ্য প্রতিমন্ত্রী

০১ আগস্ট ২০২৪, ০৩:৩০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মাদ আলী আরাফাত

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মাদ আলী আরাফাত © সংগৃহীত

তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মাদ আলী আরাফাত বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। কেউ যদি আইন ভঙ্গ করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হয়েছে শুরু থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজবও সাম্প্রতিক সহিংসতা বাড়িয়ে দিয়ে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা নয় সন্ত্রাসীরা হত্যা ও সহিংসতা করেছে। মৃত্যু ও সহিংসতার ঘটনায় আমরাও ক্ষতিগ্রস্থ। কোন নিরীহ শিক্ষার্থী যারা, সহায়তা করেছে আন্দোলনে,পানি বিতরণ করেছে তারা ও তাদের পরিবার যেন হয়রানির শিকার না হয়, এ ব্যপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন: মোবাইল ডাটার মেয়াদ রাখা যাবে না: পলক

তিনি বলেন, শিক্ষার্থীদের নয়, বরং সন্ত্রাসীদের ধরা হবে। চলমান আন্দোলনে রাজপথে এখন পর্যন্তও শিক্ষার্থীদের অবস্থানকে নির্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, আজও যারা রাস্তায় আছেন, তাদের প্রতি শ্রদ্ধা। দায়িত্বশীল ভূমিকা নিতে হবে যেন এই কর্মসূচিতে যেন তৃতীয়পক্ষকে সুযোগ না দেয়া হয়।

জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬
মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা স্…
  • ১৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু
  • ১৪ এপ্রিল ২০২৬
বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • ১৪ এপ্রিল ২০২৬